ভুয়া বন্দোবস্ত ফর্ম বিক্রির অভিযোগে কবিরাজের কারাদণ্ড

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় অসহায় মানুষের সরলতাকে পুঁজি করে ভুয়া বন্দোবস্ত ফর্ম বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে আবুল কালাম নামে এক ব্যক্তিকে হাতেনাতে

2026-05-10T14:09:35+00:00
2026-05-10T14:10:37+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভুয়া বন্দোবস্ত ফর্ম বিক্রির অভিযোগে কবিরাজের কারাদণ্ড
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ২:০৯ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ২:১০ পিএম
প্রতারণার অভিযোগে আবুল কালাম আটক আবুল কালাম। ছবি : সময়ের আলো
নোয়াখালীর হাতিয়ায় অসহায় মানুষের সরলতাকে পুঁজি করে ভুয়া বন্দোবস্ত ফর্ম বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে আবুল কালাম নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (৯ মে) রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৩০টি জাতীয় পরিচয়পত্র এবং প্রায় ২০০টি ভুয়া আবেদনপত্র জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত আবুল কালাম (৬০) ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন গ্রাম্য কবিরাজ। বাংলাদেশ ভূমিহীন পুনর্বাসন ফাউন্ডেশন নামে ফরম ছাপিয়ে তিনি এসব অনিয়ম করেন। 


স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র গরিব ও অসহায় মানুষের কাছে সরকারি খাসজমি বা বন্দোবস্তের জমি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। অভিযোগ রয়েছে, চক্রটি বিভিন্ন আবেদনপত্র ও কাগজপত্রের নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে আসছিল। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আজিজিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আবুল কালামের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান বলেন, হাতেনাতে কালামকে আটক করা হয়েছে। পরে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। হাতিয়ার বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় তিনি সাধারণ মানুষকে কোনো ধরনের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন না করার আহ্বান জানান।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভুয়া বন্দোবস্ত ফর্ম বিক্রির অভিযোগে ১ মাসের কারাদণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: