স্ত্রী-সন্তানসহ নসরুল হামিদের আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী সীমা হামিদ এবং ছেলে জারিফ হামিদের আয়কর নথি

2026-05-10T16:57:23+00:00
2026-05-10T17:12:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
স্ত্রী-সন্তানসহ নসরুল হামিদের আয়কর নথি জব্দের নির্দেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:৫৭ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৫:১২ পিএম
ছবি : সংগৃহীত
দুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী সীমা হামিদ এবং ছেলে জারিফ হামিদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

রোববার (১০ মে) দুদকের পৃথক তিনটি আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আয়কর নথি জব্দের আবেদন জানান। আবেদনে তিনি উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   নসরুল হামিদ  আয়কর নথি  জব্দ  নির্দেশ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: