সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতির মামলায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির

2026-05-10T17:39:16+00:00
2026-05-10T17:39:16+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত
সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের নির্দেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৫:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
দুর্নীতির মামলায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ মে) দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম অভিযুক্তদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করা জরুরি। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   প্রতিমন্ত্রী  রাসেল  চুমকি  আয়কর নথি  জব্দ 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: