বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। শেখ হেলাল উদ্দীন সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের শ্বশুর।
রোববার (১০ মে) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম অভিযুক্তদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করা প্রয়োজন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
সময়ের আলো/জেডি