তিন বিভাগে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তিন দিন দেশের তিন বিভাগের জেলাগুলোতে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।রোববার (১০ মে) বিকেলে এক

2026-05-10T19:48:50+00:00
2026-05-10T19:48:50+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
তিন বিভাগে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:৪৮ পিএম 
তিন বিভাগে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা। ছবি : সংগৃহীত
তিন দিন দেশের তিন বিভাগের জেলাগুলোতে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। 

রোববার (১০ মে) বিকেলে এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পলাশ ওই পোস্টে জানান, ১৩, ১৪ ও ১৫ মে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও জানান, অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে রংপুর বিভাগে। তবে একই সময়ে দেশের দক্ষিণাঞ্চলের বিভাগগুলোতে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি। 

এদিকে আবহাওয়া দফতর বলছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় সোমবারের (১১ মে) মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।


এ পরিস্থিতিতে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরের ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এবং এর পরের ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে।

এছাড়া, এর পর থেকে ফের দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়ে সংস্থাটি বলছে, এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।  

সময়ের আলো/আআ


  বিষয়:   বজ্রপাত  বৃষ্টি  আশঙ্কা  আবহাওয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: