গত ১৬ বছরে আর কোনো দল জামায়াতের মতো ত্যাগ স্বীকার করেনি : এটিএম আজহার

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা

রাজনীতি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো আর কোনো দল গত

2026-05-11T17:22:17+00:00
2026-05-11T17:22:42+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
গত ১৬ বছরে আর কোনো দল জামায়াতের মতো ত্যাগ স্বীকার করেনি : এটিএম আজহার
চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:২২ পিএম  আপডেট: ১১.০৫.২০২৬ ৫:২২ পিএম
এটিএম আজহারুল ইসলাম। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো আর কোনো দল গত ১৬ বছরে ত্যাগ স্বীকার করেনি। জামায়াতের ১১ জন কেন্দ্রীয় নেতাকে জেলখানায় ফাঁসি ও কারাগারে আটকে রেখে হত্যা করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে নিহত ৮ শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদে আয়োজিত সমাবেশে পুলিশের গুলিতে আটজন শহিদ হলেও এখনো বিচার হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় তিনি শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন।


মতবিনিময় সভায় শহিদ ৮ জনের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এর আগে কোরআন দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সময়ের আলো/আআ

  বিষয়:   জামায়াত  এটিএম আজহার  রাজনীতি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: