পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে ধানমন্ডি থানা পুলিশের একটি দল হামলার শিকার হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে মোহাম্মদপুর

2026-05-11T21:02:07+00:00
2026-05-11T21:02:07+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা, আটক ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:০২ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে ধানমন্ডি থানা পুলিশের একটি দল হামলার শিকার হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে মোহাম্মদপুর টাউন হলের পেছনের আজম রোডের একটি গলিতে এই ঘটনা ঘটে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করা হয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সম্প্রতি ধানমন্ডি এলাকায় ঘটে যাওয়া কয়েকটি ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলার চেষ্টা চালায়। ওসি সাইফুল ইসলাম জানান, ছিনতাইকারীরা ‘চায়নিজ কুড়াল, চাপাতি ও বিভিন্ন ধারালো অস্ত্র’ নিয়ে পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়। 

আত্মরক্ষার্থে এক পুলিশ সদস্য প্রথমে দুটি ফাঁকা গুলি ছোড়েন, কিন্তু এরপরও হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক ছিনতাইকারীর বাম পায়ে গুলি করা হয়। এই সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য সামান্য আহত হয়েছেন এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

পুলিশের হাতে আটক তিন ব্যক্তি হলেন পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। গুলিবিদ্ধ সাকিবকে বর্তমানে পুলিশি প্রহরায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে, আটক পলাশ ও সাকিব আপন দুই ভাই এবং বিপ্লব তাদের বোন জামাই। 

তারা গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকার বাসিন্দা। অভিযানের সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, একটি খেলনা পিস্তল এবং ছিনতাই করা একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। বিশেষ করে রাতের বেলা অটোরিকশার যাত্রী ও পথচারীদের লক্ষ্য করে মোবাইল ফোন, ব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়াই ছিল তাদের মূল কৌশল। আটক তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে এবং বর্তমানে তাঁদের বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: