পাঁচ ব্যাংকের গ্রাহকদের আবারও বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে একিভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা নিজেদের দাবি দাওয়া নিয়ে আবারও বিক্ষোভ মিছিল করেছে।সোমবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর

2026-05-11T21:24:49+00:00
2026-05-11T21:24:49+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
পাঁচ ব্যাংকের গ্রাহকদের আবারও বিক্ষোভ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:২৪ পিএম 
ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত বেতন নিলেও, গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিচ্ছে না। ছবি : সময়ের আলো
চট্টগ্রামে একিভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা নিজেদের দাবি দাওয়া নিয়ে আবারও বিক্ষোভ মিছিল করেছে। 

সোমবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর জুবিলী রোডে পাঁচটি ব্যাংকের শাখার সামনে অবস্থান নিয়ে গ্রাহকরা বিক্ষোভ মিছিলে নানা স্লোগান দেন। পরে গ্রাহকরা বিভিন্ন শাখার ভেতরে গিয়ে কর্মকর্তাদের কাছে নিজেদের দাবি তুলে ধরেন। 

নগরীর এনায়েত বাজার মোড়ে গ্লোবাল ইসলামী ব্যাংক, জুবিলী রোডে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এসআইবিএলের সামনে বিক্ষোভ হয়েছে। এসব ব্যাংকের অনেক শাখায় গ্রাহকরা প্রবেশ করে অবস্থান নেন। অনেক শাখায় বাইরে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন।
 
গ্রাহকরা বলেন, ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত বেতন নিচ্ছেন। কিন্তু গ্রাহককে আমানতের টাকা ফেরত দিচ্ছে না। উল্টো হেয়ার কাটের নামে টাকা কেটে রাখার প্রক্রিয়া শুরু করেছে। গ্রাহকদের জমা টাকা তুলতে দিচ্ছে না। আবার এফডিআরের সুদও দিচ্ছে না। অনেকে অর্থ সঙ্কটে চরম দুরবস্থার মধ্যে আছেন। 

নজরুল ইসলাম নামে ইউনিয়ন ব্যাংকের এক আমানতকারী জানান, আমরা টাকা ফিরে পেতে পথে পথে ঘুরছি। কিন্তু ব্যাংকের কোন তৎপরতা নেই। আমানত ফেরত দেয়ার কোন আশ্বাস দিচ্ছে না। উল্টো আমানত কর্তনের কথা বলা হচ্ছে। আমরা আন্দোলন করে আমানতকারীদের স্বার্থ রক্ষা করবো।

উল্লেখ্য বেসরকারি শরীয়াহভিত্তিক পাঁচ ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে বিগত অন্তর্বর্তী সরকার। সরকারের শেষ সময়ে এসে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। 

এরপরই গত দুই অর্থবছরের জন্য আমানতের বিপরীতে কোনো মুনাফা না দেওয়ার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। হেয়ার কাট পদ্ধতিতে তা বাতিল করা হয়। পরে আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে হেয়ার কাট বাতিলসহ তিন দফা দাবিতে গ্রাহকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। 

/এসএকে


  বিষয়:   ব্যাংক  গ্রাহকদ  বিক্ষোভ  ইসলামী ব্যাংক  এক্সিম ব্যাংক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: