মহাসড়কে পড়েছিল যুবকের ছিন্নভিন্ন মরদেহ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা,

2026-10-31T10:03:55+00:00
2026-10-31T10:03:55+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
মহাসড়কে পড়েছিল যুবকের ছিন্নভিন্ন মরদেহ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:০৩ এএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে মহাসড়কের ওপর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের পরনে ছিল কালো রঙের শার্ট ও চেক লুঙ্গি।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোর পাঁচটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া উড়াল সেতুর উপরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন অংশে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে নিহত ওই যুবকের মরদেহ নিয়ে নানা গুঞ্জন ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। নিহতের পড়নে কালো টি শার্ট ও লুঙ্গি রয়েছে। পুলিশের দাবি রাতের যে কোন সময় অজ্ঞাত নামা গাড়ি চাপায় নিহত হতে পারে। এদিকে মৃত্যুর বিষয়টি সড়ক দুর্ঘটনা না অন্য কিছু সে বিষয়টি তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ।


নাওজোর হাইওয়ে পুলিশের ওসি জাফর আলী খান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/ জোই
  বিষয়:   মহাসড়ক  যুবক  ছিন্নভিন্ন মরদেহ  সময়ের আলো  গাজীপুর  কালিয়াকৈর  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক  যুবক  ছিন্নভিন্ন মরদেহ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: