গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

কাজ শেষে রাতের সড়ক ধরে বাসায় ফিরছিলেন পোশাকশ্রমিক কার্তিক। পথে গাজীপুরের কুনিয়া বড়বাড়ি এলাকায় একটি গলিতে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।

2026-10-28T13:48:28+00:00
2026-10-28T13:48:28+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
কাজ শেষে রাতের সড়ক ধরে বাসায় ফিরছিলেন পোশাকশ্রমিক কার্তিক। পথে গাজীপুরের কুনিয়া বড়বাড়ি এলাকায় একটি গলিতে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন কার্তিক। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানাপুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

নিহত কার্তিক স্থানীয় ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, কারখানায় কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে হেঁটে ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক। বাসার কাছাকাছি বড়বাড়ি এলাকার একটি গলিতে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর পথরোধ করে। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের ছুরিকাঘাতেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  ছিনতাইকারী  ছুরিকাঘাত  পোশাকশ্রমিক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: