গ্রিলের ফাঁকে আটকা চোর, অতপর...

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

বিধাতা কখন কার কপালে কী লিখে রেখেছেন, তা বোঝা বড় দায়। তবে কুমিল্লার এক চোরের কপালে যে এমন ‘বিড়ম্বনা’ লেখা

2026-05-11T21:43:49+00:00
2026-05-11T21:43:49+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
গ্রিলের ফাঁকে আটকা চোর, অতপর...
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
বিধাতা কখন কার কপালে কী লিখে রেখেছেন, তা বোঝা বড় দায়। তবে কুমিল্লার এক চোরের কপালে যে এমন ‘বিড়ম্বনা’ লেখা ছিল, তা হয়তো স্বয়ং যমরাজও কল্পনা করেননি। চুরির নেশায় মত্ত হয়ে গৃহস্থের ঘরে ঢুকতে গিয়ে দরজায় নয়, বরং জানালার গ্রিলের ফাঁকেই সঁপে দিলেন নিজের দেহ! ফল যা হওয়ার তাই হলো- না পারলেন ভেতরে ঢুকতে, না পারলেন বাইরে বেরোতে। মাঝপথে আটকা পড়ে চোরের সেই ত্রাহি মধুসূদন অবস্থা এখন নেট দুনিয়ায় ভাইরাল।

ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় মোহাম্মদ আলীর মালিকানাধীন একটি ভবনে। রোববার (১০ মে) দুপুরে সদর দক্ষিণ উপজেলার আব্দুল বারেকের ছেলে মো. মারজান হোসেন জিহাদ (২২) চুরির মতলব নিয়ে ওই ভবনের নিচতলার বারান্দায় হানা দেয়। গ্রিল কেটে বা ফাঁক গলে ভেতরে ঢোকার কসরত করতে গিয়েই ঘটে বিপত্তি। মাথাটা কোনোমতে গলে গেলেও শরীরের বাকি অংশ আটকে যায় লোহার শিকলে। ব্যস! ওখানেই শুরু জিহাদের ‘ঝুলন্ত’ কাব্য।

সম্প্রতি ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারের জন্য জিহাদের সে কী আকুতি! উৎসুক জনতার ভিড়ের মধ্যে চিৎকার করে সে বলছে, ‘স্যার, আমি বের হতে পারছি না। আমার একটি ছোট বাচ্চা আছে!’ প্রায় আধঘণ্টা ধরে গ্রিলে ঝুলে থাকার পর স্থানীয় বাসিন্দারা করুণা করে তাকে টেনেহিঁচড়ে বের করে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢোকার সময় যে ফাঁক দিয়ে গিয়ে ছিল, পালানোর সময় তাড়াহুড়ো করতে গিয়ে সেখানেই সে আটকা পড়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, রোববার রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ফৌজদারি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের সাজা দিয়ে শ্রীঘরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সোমবার সকালে ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ জানতে পারে আসল ঘটনা। 

/কহু

  বিষয়:   চোর  ভাইরাল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: