ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরুণ-তরুণী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টা

2026-11-13T10:24:58+00:00
2026-11-13T10:24:58+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরুণ-তরুণী নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২৪ এএম 
অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহীর মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৪ মিনিটে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৩টা ৪ মিনিটে সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে চলার সময় অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩) ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


এদিকে, অল্প বয়সে দুই তরুণ-তরুণীর এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনা এড়াতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন অনুসরণের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঝরল দুই প্রাণ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: