প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ এএম
ছবি : সংগৃহীত জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাই ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নেসকোর ১১ কেভি আশরতপুর ফিডারের আওতাধীন বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভিআইপি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় ও আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকায় এ সময়ে বিদ্যুৎ থাকবে না।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে নেসকো।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
সময়ের আলো/এসএকে