রামগতির চার ফুটবল প্রতিভায় দেশ-বিদেশে উজ্জ্বল উপকূলের নাম

মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর

সারাদেশ

তৃণমূল থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছেন লক্ষ্মীপুরের রামগতির চার কৃতী ফুটবল ব্যক্তিত্ব। তাদের মধ্যে

2026-11-13T10:13:40+00:00
2026-11-13T10:13:40+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
রামগতির চার ফুটবল প্রতিভায় দেশ-বিদেশে উজ্জ্বল উপকূলের নাম
মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১৩ এএম 
রামগতির চার ফুটবল প্রতিভা। ছবি : সময়ের আলো
তৃণমূল থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছেন লক্ষ্মীপুরের রামগতির চার কৃতী ফুটবল ব্যক্তিত্ব। তাদের মধ্যে রয়েছেন একজন ক্রীড়া সংগঠক, একজন জাতীয় দলের কোচ এবং দুই তরুণ ফুটবলার। নিজেদের দক্ষতা, পরিশ্রম ও নিষ্ঠায় তারা উপকূলীয় এই জনপদের পরিচিতি ছড়িয়ে দিচ্ছেন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও।

রামগতি পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা এই চার ক্রীড়া ব্যক্তিত্বের সাফল্যে গর্বিত স্থানীয় বাসিন্দারা। তাদের হাত ধরেই তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ এবং নতুন খেলোয়াড় তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে।

এই চারজনের মধ্যে রয়েছেন রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও ক্রীড়া সংগঠক দিদারুল ইসলাম খন্দকার। দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা এবং তাদের প্রশিক্ষণ ও বিকাশে কাজ করে যাচ্ছেন তিনি।

আকবার হোসেন রিদন বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের বয়সভিত্তিক ফুটবলারদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখছেন তিনি।

তরুণ ফুটবলার সাজেদুল ইসলাম তাকিব খেলছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে। প্রতিভা ও পারফরম্যান্সের সুবাদে পেয়েছেন ইউরোপের একটি ক্লাবের প্রস্তাব। আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পাচ্ছেন তিনি। মাঠে ৭ নম্বর জার্সি পরে খেলেন এই তরুণ।


অন্যদিকে, মো. সৌরভ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করছেন। ১০ নম্বর জার্সি গায়ে লাল-সবুজের পতাকাকে তুলে ধরছেন আন্তর্জাতিক ফুটবলে।

নিজেদের এই সাফল্যের পেছনের অনুপ্রেরণা তুলে ধরে জাতীয় দলের কোচ আকবার হোসেন রিদন বলেন, আমার ওস্তাদ দিদার ভাইয়ের হাত ধরেই আমরা আজ এই অবস্থানে উঠে এসেছি।

তরুণ ফুটবলার সাজেদুল ইসলাম তাকিব বলেন, আমার প্রথম ওস্তাদ আমার বাবা। এরপর আমার দলীয় কোচ আকবার হোসেন রিদন স্যার ও দিদারুল ইসলাম খন্দকার আমার সবচেয়ে বড় প্রেরণা।

ক্রীড়া সংগঠক দিদারুল ইসলাম খন্দকার বলেন, রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমাদের রামগতি ফুটবল একাডেমিতে আরও অনেক সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় রয়েছে। তাদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দিতে পারলে এখান থেকে আরও অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।

তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশে দিদারুল ইসলাম খন্দকারের উদ্যোগ এবং তার হাতে গড়ে ওঠা খেলোয়াড়দের সাফল্য রামগতির ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এই উপকূলীয় জনপদ থেকেই ভবিষ্যতে আরও প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। তাদের হাত ধরে দেশের ফুটবলও এগিয়ে যাবে আরও দূর।

সময়ের আলো/জোই
  বিষয়:   রামগতি  লক্ষ্মীপুর  ফুটবল  আকবার হোসেন রিদন  সাজেদুল ইসলাম তাকিব  মো. সৌরভ  দিদারুল ইসলাম খন্দকার  বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল  বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল  রামগতি ফুটবল একাডেমি  তৃণমূল ফুটবল  ক্রীড়া সংগঠক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: