টিটন হত্যার খুনিরা ডিবির ‘ছকের ভেতর’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যার ঘটনায় জড়িতরা ডিবির নাগালে রয়েছেন।মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর

2026-05-12T15:28:31+00:00
2026-05-12T15:28:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
টিটন হত্যার খুনিরা ডিবির ‘ছকের ভেতর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:২৮ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যার ঘটনায় জড়িতরা ডিবির নাগালে রয়েছেন। 

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য জানান। 

তিনি বলেন, খুনিদের ব্যবহৃত মোটরসাইকেলটি রায়েরবাজার পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের বর্তমান অবস্থান প্রকাশ না করলেও, তারা ডিবির তৈরি একটি বিশেষ ছকের মধ্যে রয়েছেন। পুলিশ একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে এগোচ্ছে।


গত ২৮ এপ্রিল রাতে নিউমার্কেট এলাকায় টিটনকে গুলি করে হত্যা করা হয়। তিনি ২০০১ সালের তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম ছিলেন। গত আগস্ট মাসে তিনি কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। 

টিটনের অপরাধ জীবনের শুরু নব্বইয়ের দশকে। তার বিরুদ্ধে ব্যবসায়ী বাবর এলাহী হত্যাসহ একাধিক মামলা ছিল। ২০১৪ সালে তিনি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন খুনিদের গ্রেফতারে জোরালো অভিযান চালাচ্ছে। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   টিটন হত্যা  ডিবি  শীর্ষ সন্ত্রাসী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: