বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে তাকে বগুড়া জেলা ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতার সিটন আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের বাসিন্দা।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই-আগস্টের ছাত্র-জনতা হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সময়ের আলো/জেডি