প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:৩৩ পিএম
জাল টাকাসহ ছাপানোর সরঞ্জাম জব্দ, গ্রেফতার ১। ছবি : সময়ের আলোশ্রীনগরে জাল টাকা ছাপানোর সরঞ্জাম ও টাকাসহ মো. শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলার ডিবি পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রাম থেকে শ্রাবণকে গ্রেফতার করা হয়।
এ সময় শ্রাবণের কাছ থেকে ১টি ল্যাপটপ, ১টি কালার প্রিন্টার ও নকল ২০০ টাকার নোটের ছাপানো ২ লাখ টাকা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
ডিবি পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখ রাতে শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের মান্দ্রা এলাকার মজিবর রহমানের বসতবাড়ির একতলা বিল্ডিংয়ের একটি রুমে নকল টাকা ছাপানোর সময় মো. শ্রাবণ হোসেনকে গ্রেফতার করেন।
ডিবি পুলিশ আরো জানায়, এসময় তার কাছ থেকে নকল ২ লাখ টাকা ও টাকা ছাপানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। শ্রাবণ আগে থেকেই নির্দিষ্ট কিছু টাকার বিনিময় নকল টাকা বানিয়ে ঢাকায় পৌঁছে দিতো।
শ্রাবণ মান্দ্রা গ্রামের মজিবর রহমানের ছেলে।
সময়ের আলো/আতা