বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ

2026-05-13T13:45:40+00:00
2026-05-13T13:45:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:৪৫ পিএম 
বিসিবি ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।

বিসিবি জানিয়েছে, প্রচলিত নিয়ম ও বিধি অনুযায়ী নির্বাচন কমিশন বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সংক্রান্ত সব কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে।

আরবিএন 



  বিষয়:   বিসিবি  ক্রিকেট  নির্বাচন কমিশন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: