নাহিদার নেতৃত্বে ইমার্জিং নেশনস ট্রফির দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

নতুন অধিনায়ক, নতুন দায়িত্ব। বাংলাদেশ নারী ক্রিকেট দলের নেতৃত্বে এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের সামর্থ্য দেখানোর অপেক্ষায় নাহিদা আক্তার। আইসিসি উইমেন্স

2026-11-04T04:14:42+00:00
2026-11-04T04:14:42+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
খেলা
নাহিদার নেতৃত্বে ইমার্জিং নেশনস ট্রফির দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:১৪ এএম 
নাহিদা আক্তার। ছবি : সংগৃহীত
নতুন অধিনায়ক, নতুন দায়িত্ব। বাংলাদেশ নারী ক্রিকেট দলের নেতৃত্বে এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের সামর্থ্য দেখানোর অপেক্ষায় নাহিদা আক্তার। আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো মাঠে নামবেন বাঁহাতি এই স্পিনার। তার নেতৃত্বে আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠেয় ১০ দলের এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়কত্বের পাশাপাশি সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি। 

চার বছর বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন নিগার সুলতানা। তবে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের মাঝপথে নেতৃত্ব ছাড়েন তিনি। এরপর তার জায়গায় দায়িত্ব পান নাহিদা। এবার আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিজের প্রথম পরীক্ষার সামনে দাঁড়িয়ে এই স্পিনার।

ঘোষিত দলে ফিরেছেন সাথি রানী, জান্নাতুল ফেরদৌস ও দিশা বিশ্বাস। তবে সর্বশেষ এশিয়ান গেমসে খেলা সুলতানা খাতুন ও শারমিন আক্তার জায়গা পাননি। চোটের কারণে নেই পেসার মারুফা আক্তারও। অভিজ্ঞ নিগার সুলতানা অবশ্য জায়গা ধরে রেখেছেন দলে।

টুর্নামেন্টে বাংলাদেশের পথচলা শুরু হবে পাকিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও বর্তমান চ্যাম্পিয়ন থাইল্যান্ড। ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পরদিনই জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে খেলবে দল।

আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। পাঁচটি পূর্ণ সদস্য দেশ ও পাঁচটি সহযোগী সদস্য দেশ নিয়ে আয়োজিত হচ্ছে এবারের প্রতিযোগিতা।

বাংলাদেশ দল : নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা, শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, সানজিদা আক্তার ও সাথি রানী।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   নাহিদা  নেতৃত্ব  ইমার্জিং নেশনস  ট্রফির দল  ঘোষণা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: