গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবলারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) মারা গেছেন স্প্যানিশ ক্লাব সিডি তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে

2026-11-03T23:14:47+00:00
2026-11-03T23:51:23+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
খেলা
গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবলারের মৃত্যু
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:১৪ পিএম  আপডেট: ০৩.১১.২০২৬ ১১:৫১ পিএম
ছবি : সংগৃহীত
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) মারা গেছেন স্প্যানিশ ক্লাব সিডি তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল আলমেদা। সোমবার (২ নভেম্বর) স্পেনের দ্বিতীয় বিভাগের (লা লিগা হাইপারমোশন) ম্যাচে এ দুর্ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, তেনেরিফে ও এফসি অ্যান্ডোরার মধ্যকার ম্যাচটি অতিরিক্ত সময়ে ২-২ গোলে সমতায় ছিল। ম্যাচের ১০৮তম মিনিটে লম্বা পাস ঠেকাতে গোলপোস্ট ছেড়ে প্রায় মাঝমাঠের কাছে চলে আসেন অ্যান্ডোরার গোলরক্ষক। এ সময় বাতাসে থাকা বল নিয়ন্ত্রণের লড়াইয়ে গোলরক্ষকের হাঁটু দে মিগেলের বুকে সজোরে আঘাত করে।

আঘাত পেয়ে মাঠেই লুটিয়ে পড়েন দে মিগেল। দুই দলের খেলোয়াড়েরা দ্রুত মেডিকেল টিমকে ডাকেন। প্রায় পাঁচ মিনিট মাঠে তাকে জরুরি চিকিৎসা ও কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়া হয়। পরে অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় গোলরক্ষককে লাল কার্ড দেখান রেফারি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

হাসপাতালে নেওয়ার পথে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন দে মিগেল। চিকিৎসকেরা তাকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হলেও তার স্নায়বিক অবস্থার অবনতি ঘটে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টায় তার মৃত্যু হয়।

দে মিগেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার ক্লাব সিডি তেনেরিফে। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘বেদনায় আমরা চূর্ণ-বিচূর্ণ। গলায় কান্না চেপে এবং এটি যে সত্যি, তা বিশ্বাস করতে না পেরে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের খেলোয়াড় হেসুস দে মিগেল আলমেদার মর্মান্তিক মৃত্যুর কথা জানাচ্ছি।’

প্রতিপক্ষ এফসি অ্যান্ডোরাও দে মিগেলের পরিবারের সদস্য, সতীর্থ ও ক্লাবের প্রতি সমবেদনা জানিয়েছে। স্পেনের শীর্ষস্থানীয় ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাসহ বিভিন্ন ক্লাবও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবলারের মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: