চার বছর পর মাঠে ফিরছে ময়মনসিংহের প্রথম বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে আবারও মাঠে গড়াচ্ছে ময়মনসিংহের প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ‘পুলিশ সুপার কাপ ময়মনসিংহ প্রথম বিভাগ ক্রিকেট

2026-11-03T21:59:43+00:00
2026-11-03T22:42:51+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
খেলা
চার বছর পর মাঠে ফিরছে ময়মনসিংহের প্রথম বিভাগ ক্রিকেট লিগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম  আপডেট: ০৩.১১.২০২৬ ১০:৪২ পিএম
ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ । ছবি : সংগৃহীত
দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে আবারও মাঠে গড়াচ্ছে ময়মনসিংহের প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ‘পুলিশ সুপার কাপ ময়মনসিংহ প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৬-২৭’ নামে আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ২০ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সানকিপাড়া সুপার বয়েজ ক্লাব ও কালিবাড়ি অ্যাথলেটিক ক্লাব। খেলাটি অনুষ্ঠিত হবে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে।

এবারের লিগে দুটি গ্রুপে মোট ১৫টি দল অংশ নেবে। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল খেলবে সেমিফাইনালে। সেখান থেকে জয়ী দুই দল উঠবে ফাইনালে। অন্যদিকে, দুই গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা দল দুটি রেলিগেশন প্লে-অফে মুখোমুখি হবে। ওই ম্যাচে হেরে যাওয়া দল প্রথম বিভাগ থেকে অবনমিত হবে। লিগের চ্যাম্পিয়ন দল পরবর্তী মৌসুমে প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পাবে।

গ্রুপ ‘এ’-তে রয়েছে আটটি দল এবং গ্রুপ ‘বি’-তে সাতটি দল। দলগুলো হলো—

গ্রুপ ‘এ’
১. সানকিপাড়া সুপার বয়েজ, ২. শাপলা ক্রীড়া চক্র, ৩. স্টেশন কোয়ার্টার ক্লাব, ৪. আবাহনী ক্রীড়া চক্র, ৫. মুকুল ফৌজ লাল, ৬. শহীদ রতন সংসদ, ৭. সিরাজ মেমোরিয়াল ক্লাব, ৮. কালীবাড়ী এ সি

গ্রুপ ‘বি’
১. গলগণ্ডা ইউথ ক্লাব, ২. শহীদ স্মৃতি ক্লাব, ৩. গোলকিবাড়ী ক্রীড়া চক্র, ৪. অ্যাস্ট্রো ফার্মা, ৫. নওমহল ক্রীড়া চক্র, ৬. কাউন্টি ক্লাব, ৭. আকুয়া এ সি

লিগ আয়োজনের প্রস্তুতি হিসেবে গত ২৭ সেপ্টেম্বর ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের। সভায় আরও উপস্থিত ছিলেন এ কে এম মাহবুবুল আলম (সদস্য-সচিব), এনামুল হক আকন্দ লিটন (অ্যাডহক কমিটির সদস্যে), কৃষিবিদ আবুল খায়ের দিপু (আহবায়ক,প্রথম বিভাগ ক্রিকেট ), মশিউর রহমান উজ্জ্বল (আম্পায়ার অ্যাসোসিয়েশন) এবং সকল ক্লাবের কর্মকর্তাগন ।

উক্ত আলোচনায় লিগের সূচি, সার্বিক আয়োজন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং পুলিশ-জনগণের সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। 

চার বছর পর লিগ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অংশগ্রহণকারী ক্লাবগুলোর কর্মকর্তারা। সানকিপাড়া সুপার বয়েজ ক্লাবের ক্রীড়া সম্পাদক মীর সামিউল হক অনিক বলেন, ‘প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ায় আমরা খুবই আনন্দিত। আমরা চাই, প্রতিবছর লিগ চালু থাকুক। প্রতিবছর মাঠে অনেক খেলোয়াড় অনুশীলন করেন। নিয়মিত লিগ হলে ময়মনসিংহ থেকে প্রতিনিয়ত নতুন খেলোয়াড় উঠে আসবে।’

দীর্ঘদিন লিগ বন্ধ থাকায় স্থানীয় ক্রিকেটারদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে বলেও মনে করেন অনিক। তার ভাষ্য, ‘দীর্ঘদিন লিগ বন্ধ থাকার কারণে অনেক খেলোয়াড় জীবিকার তাগিদে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছেন। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার কাছে আমার আবেদন, সবগুলো লিগ যেন প্রতিবছর নিয়মিত আয়োজন করা হয়।’

স্থানীয় পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের গুরুত্বও রয়েছে। 

এবার প্রথম বিভাগ লিগের প্রত্যাবর্তনে স্থানীয় ক্লাবগুলোর পাশাপাশি নতুন ও উদীয়মান ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ তৈরি হচ্ছে। নিয়মিত লিগ আয়োজন করা গেলে খেলোয়াড়দের খেলার মধ্যে রাখা এবং প্রতিভা বিকাশের পথও সুগম হবে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   চার বছর  মাঠ  ময়মনসিংহ  প্রথম বিভাগ ক্রিকেট লিগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: