স্বর্ণের দামে বড় পতন

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের আশা ম্লান হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে ডলার ও তেলের দাম। এর সরাসরি প্রভাব পড়ছে স্বর্ণের দামের উপর।

2026-05-13T14:34:38+00:00
2026-05-13T14:34:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্বর্ণের দামে বড় পতন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ২:৩৪ পিএম 
সর্বোচ্চ পর্যায় থেকে বড় ধরনের পতন ঘটেছে স্বর্ণের দামে। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের আশা ম্লান হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে ডলার ও তেলের দাম। এর সরাসরি প্রভাব পড়ছে স্বর্ণের দামের উপর। গত তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায় থেকে বড় ধরনের পতন ঘটেছে স্বর্ণের দামে।

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৩ মে) স্পট গোল্ডের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৭১০ দশমিক ৩৭ ডলারে। আগের সেশনে স্বর্ণের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।


অন্যদিকে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭১৭ দশমিক ৫০ ডলারে উঠেছে।

এদিকে বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের দিকেও। 

বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে এই বৈঠকের ফল আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

/কেএইচও


  বিষয়:   স্বর্ণ  দাম 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: