বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরে বালু বহনকারী ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী সূর্য্য মোল্লা (২২) নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) বিকেলে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর

2026-05-13T23:04:40+00:00
2026-05-13T23:04:57+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:০৪ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ১১:০৪ পিএম
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি : সময়ের আলো
মাদারীপুরে বালু বহনকারী ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী সূর্য্য মোল্লা (২২) নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) বিকেলে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর সদর উপজেলার চোকদার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাত ৮টার দিকে মারা যান।

সূর্য্য মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকার রেজাউল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর থেকে মোটরসাইকেল চালিয়ে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন সূর্য। মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের চোকদার ব্রিজ এলাকায় আসলে উল্টো পথে আসা বালুবহনকারী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আরোহী সুর্য্য মোল্লা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ট্রাকটি উল্টো পথে আসার কারণেই এ দুর্ঘটনা ঘটে। বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে 

সময়ের আলো/জোই


  বিষয়:   মাদারীপুর  বালুবাহী ট্রাক চাপায়  মোটরসাইকেল আরোহী  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: