দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সুনামগঞ্জ জেলা শহরে টানা দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে প্রায় চার

2026-05-14T08:42:22+00:00
2026-05-14T08:42:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৪২ এএম 
সংগৃহীত ছবি
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সুনামগঞ্জ জেলা শহরে টানা দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে প্রায় চার হাজার ২০০ আবাসিক গ্রাহক সাময়িক দুর্ভোগের মুখে পড়বেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট আট ঘণ্টা করে গ্যাস থাকবে না। সেই হিসেবে দুই দিনে মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে জেলা শহরের বিভিন্ন এলাকায়।
আরও পড়ুন

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড সূত্রে জানা গেছে, গ্যাস লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সাময়িক সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির আবাসিক প্রধান মেহেদী হাসান বলেন, জরুরি কারিগরি কাজ শেষ হওয়ার পর আবারও স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ চালু করা হবে।

এদিকে দীর্ঘ সময় গ্যাস না থাকায় বাসাবাড়ির রান্নাবান্না ও দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি জানাতে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএডি/
  বিষয়:   দুই  দিন  ঘণ্টা  গ্যাস  বন্ধ  সুনামগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: