ডাব ব্যবসায়ীকে মারধর করে টাকা-মোবাইল ছিনতাই

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ডাব কিনতে গিয়ে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার মশাখালী ইউনিয়নের দড়ি

2026-05-14T20:08:45+00:00
2026-05-14T20:08:45+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ডাব ব্যবসায়ীকে মারধর করে টাকা-মোবাইল ছিনতাই
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:০৮ পিএম 
ডাব কিনতে গিয়ে ছিনতাইকারীদের হামলার শিকার। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ডাব কিনতে গিয়ে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার মশাখালী ইউনিয়নের দড়ি চাইরবারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ীর নাম মো. সুবল মিয়া। তিনি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের উথুরী গ্রামের বাসিন্দা এবং পেশায় ডাব ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুর ১টার দিকে ডাব কিনতে বাড়ি থেকে বের হন সুবল মিয়া। পরে দড়ি চাইরবারিয়া এলাকায় একটি চায়ের দোকানে চা খেতে থামেন। এ সময় সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাকে অনুসরণ করে। চায়ের বিল পরিশোধ করে বের হওয়ার পর ছিনতাইকারীরা তার পথরোধ করে। ডাব কেনার জন্য সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।

সুবল মিয়া বাধা দিলে ছিনতাইকারীরা তার গলায় রশি পেঁচিয়ে টেনে নিয়ে যায় এবং এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তাকে পাশের একটি পানির ডোবায় ফেলে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা ধস্তাধস্তির পর ছিনতাইকারীরা নগদ টাকা, মোবাইল ফোন ও তার ব্যবহৃত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

হামলায় সুবল মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গফরগাঁও সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

আরবিএন 


  বিষয়:   ময়মনসিংহ  গফরগাঁও  ডাব 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: