বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

খেলা

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগ ঘিরে চলমান জটিলতা ও দীর্ঘসূত্রতার মধ্যে ইতিবাচক আশার কথা শুনিয়েছেন যুব ও ক্রীড়া

2026-05-14T20:36:58+00:00
2026-05-14T20:36:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৩৬ পিএম 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগ ঘিরে চলমান জটিলতা ও দীর্ঘসূত্রতার মধ্যে ইতিবাচক আশার কথা শুনিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

বৃহস্পতিবার (১৪ মে) ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী দুই-এক দিনের মধ্যেই কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যালের অপেক্ষায় থাকায় প্রতিমন্ত্রীর এই বক্তব্য ক্রীড়াঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

বাফুফে সূত্রে জানা গেছে, লাল-সবুজদের ডাগআউটের দায়িত্ব নেওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। তবে এই হাই-প্রোফাইল কোচকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার চড়া পারিশ্রমিক ও আনুষঙ্গিক বাজেট, যা বাফুফের বর্তমান আর্থিক সক্ষমতার বাইরে। 

এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে আগামীকাল সকালে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর একটি উচ্চপর্যায়ের বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকেই কোলম্যান বা অন্য কাউকে নিয়োগের চূড়ান্ত আর্থিক রূপরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার বক্তব্যে বলেন, ‘আশা করি দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব।’ তিনি আরও যোগ করেন, একজন সাবেক ফুটবলার হিসেবে এবং সাধারণ দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখেই সেরা মানুষটিকে বেছে নেওয়া হবে। যার অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে, সরকার সেই মানুষটিকেই নিয়োগ দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে। বিগত সময়ের অভিজ্ঞতা ও পারফরম্যান্স বিশ্লেষণ করেই এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

দীর্ঘদিন ধরে প্রধান কোচের পদটি ঘিরে নানা জল্পনা-কল্পনা চললেও প্রতিমন্ত্রীর এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, কোচ সংকটের অবসান এখন সময়ের ব্যাপার মাত্র। মূলত বাফুফে বাজেট সংকটের কারণে এককভাবে সিদ্ধান্ত নিতে না পারায় সরকারের সহযোগিতার ওপরই নির্ভর করছে ক্রিস কোলম্যানের মতো দামী কোচ বাংলাদেশে আসবেন কি না। দর্শকদের চাওয়া ও ফুটবলের সামগ্রিক উন্নতির লক্ষ্য নিয়ে আগামীকালকের বৈঠকের পরই দেশের ফুটবলের নতুন অধ্যায় শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: