বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক

খেলা

কাতার বিশ্বকাপের ট্রফি জয়ের পর টানা দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়ার হাতছানি আর্জেন্টিনার সামনে। ফাইনালে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে

2026-07-19T18:36:29+00:00
2026-07-19T18:36:29+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:৩৬ পিএম 
ছবি : সংগৃহীত
কাতার বিশ্বকাপের ট্রফি জয়ের পর টানা দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়ার হাতছানি আর্জেন্টিনার সামনে। ফাইনালে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে। 

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশনে নামার আগে মূল আলোচনা এখন কোচ লিওনেল স্কালোনির রণকৌশল ও শুরুর একাদশ নিয়ে। আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে একটি প্রতিবেদন করেছে দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

পুরো টুর্নামেন্টের মতোই মেগা ফাইনালের আগের দিনগুলোতেও নিজের একাদশ নিয়ে কোনো আগাম আভাস দেননি স্কালোনি। ফলে ট্রফি ধরে রাখার লড়াইয়ে কারা শুরু থেকে মাঠে নামছেন, তা এখনো নিশ্চিত নয়। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পারফরম্যান্স ও দলীয় সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একাদশের দুটি পজিশন নিয়ে ‘মধুর’ সমস্যায় পড়েছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।

রক্ষণের ডান দিক সামলানোর দায়িত্ব কার কাঁধে উঠছে, তা নিয়ে চলছে জোর আলোচনা। এই বিশ্বকাপে এখন পর্যন্ত অ্যাথলেতিকো মাদ্রিদের নাহুয়েল মলিনার ওপরই বেশি আস্থা রেখেছেন স্কালোনি। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের আক্রমণভাগের সামনে মলিনা কিছুটা নড়বড়ে ছিলেন, এমনকি ইংলিশদের গোলটিও এসেছিল তার প্রান্ত ব্যবহার করে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে নিজের সেরা ছন্দে ছিলেন রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল। সেমিফাইনালের সেই দুর্দান্ত পারফরম্যান্সে মলিনার চেয়ে মন্টিয়েলই ফাইনালের রেসে কিছুটা এগিয়ে গেছেন।


মাঝমাঠের ডান প্রান্তের পজিশন নিয়েও রয়েছে বড় প্রশ্ন। সেমিফাইনালে হুলিয়ানো সিমিওনেকে শুরু থেকে খেলানোয় শুরুর একাদশে জায়গা হারিয়েছিলেন রদ্রিগো ডি পল। তবে বদলি হিসেবে নেমে ম্যাচের ভাগ্য বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দলের ওপর তার প্রভাব এবং বড় ম্যাচে চেনা আগ্রাসী রূপের কারণে ফাইনালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ডি পল আবারও সিমিওনেকে সরিয়ে শুরুর একাদশে ফিরতে পারেন।

এদিকে শেষ মুহূর্তের অনুশীলনে ১৩টি প্র্যাকটিস বিব বিতরণের সময় রিয়াল বেতিসের মিডফিল্ডার জিওভানি লো সেলসো একটি বিব পেলেও, তার মূল একাদশে থাকার সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে ট্যাকটিক্যাল বদলি হিসেবেই তাকে ভাবছেন স্কালোনি।

স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, হুলিয়ানো সিমিওনে/রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

সময়ের আলো/আআ



  বিষয়:   বিশ্বকাপ  শিরোপা  আর্জেন্টিনা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: