পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে আল্লাহর অতিথিদের সেবায় যুক্ত হওয়ার এক বিরল সুযোগ তৈরি করেছে সৌদি আরব। মদিনার পবিত্র মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য নতুন করে আবেদন আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
‘যে কেউ নেক কাজে স্বেচ্ছাসেবী’ শীর্ষক বিশেষ উদ্যোগের আওতায় মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এ কর্মসূচি পরিচালনা করছে। এর মাধ্যমে হজ মৌসুমে আগত মুসল্লি ও হজযাত্রীদের সেবায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন যোগ্য প্রার্থীরা।
যারা আবেদন করতে পারবেন
এই স্বেচ্ছাসেবী কর্মসূচিতে অংশ নিতে পারবেন, সৌদি আরবের নাগরিকরা ও
সৌদিতে বৈধভাবে বসবাসরত প্রবাসীরা (ইকামাধারী)
তবে আবেদনকারীদের অবশ্যই সক্রিয় ‘আবশার’ অ্যাকাউন্ট থাকতে হবে।
গুরুত্বপূর্ণ বিষয়, হজ ভিসায় সৌদি আরবে যাওয়া কোনো হজযাত্রী বা বিদেশ থেকে সরাসরি কেউ এই পদে আবেদন করতে পারবেন না। আবেদন করতে হলে সৌদি ন্যাশনাল আইডি অথবা ইকামা নম্বর ব্যবহার করে ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
যে ক্ষেত্রে কাজ করার সুযোগ মিলবে
নির্বাচিত স্বেচ্ছাসেবীরা ছয়টি গুরুত্বপূর্ণ সেবামূলক খাতে দায়িত্ব পালন করবেন,
১. ধর্মীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানহজযাত্রী ও দর্শনার্থীদের প্রয়োজনীয় ধর্মীয় তথ্য ও সহায়তা দেওয়া।
২. নামাজের কাতার সুশৃঙ্খল রাখামুসল্লিদের কাতার সুন্দরভাবে বিন্যস্ত করতে সহায়তা করা।
৩. ডিজিটাল স্ক্রিন ও ইলেকট্রনিক ডিভাইস তদারকিমসজিদের প্রযুক্তিগত সেবা পর্যবেক্ষণ ও পরিচালনায় সহযোগিতা করা।
৪. বিভিন্ন ভাষায় অনুবাদ সেবাবিদেশি মুসল্লিদের সঙ্গে যোগাযোগ সহজ করতে ভাষাগত সহায়তা দেওয়া।
৫. সচেতনতামূলক প্রচারণা পরিচালনামাঠপর্যায়ে বিভিন্ন নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়া।
৬. দর্শনার্থীদের সাধারণ সেবা প্রদান
মসজিদে নববীতে আগত আল্লাহর মেহমানদের প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়া।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের National Volunteer Work Platform ওয়েবসাইট nvg.gov.sa-তে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের ধাপগুলো হলো,
পোর্টালে লগইন করুন‘Religious’ বা ধর্মীয় ক্যাটাগরি নির্বাচন করুনএরপর ‘General Presidency for Religious Affairs at the Prophet’s Mosque’ অপশনটি খুঁজে নিনপছন্দের স্বেচ্ছাসেবী পদের জন্য নিবন্ধন সম্পন্ন করুন
/এসএকে