সকাল-সন্ধ্যার জিকিরের উত্তম সময় কখন?

ইসলামরে আলো ডেস্ক

ইসলাম

আল্লাহর স্মরণ বা জিকির মুমিনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআনে দিনের বিভিন্ন সময়ে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণার নির্দেশ দেওয়া

2026-11-16T07:09:58+00:00
2026-11-16T07:09:58+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ইসলাম
সকাল-সন্ধ্যার জিকিরের উত্তম সময় কখন?
ইসলামরে আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:০৯ এএম 
ছবি : সংগৃহীত
আল্লাহর স্মরণ বা জিকির মুমিনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআনে দিনের বিভিন্ন সময়ে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসেও সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট কিছু জিকির পাঠের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে।

তবে সকাল-সন্ধ্যার জিকির কখন পড়তে হবে, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। সকালের জিকির কি ফজরের ওয়াক্ত শুরু হলেই পড়া যায়, নাকি ফজরের নামাজের পর পড়াই উত্তম? আবার সন্ধ্যার জিকিরের সময় কি আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, নাকি মাগরিবের পরও তা পড়া যায়? এ বিষয়ে কোরআন-হাদিসের আলোকে ইসলামি স্কলাররা দিকনির্দেশনা দিয়েছেন।

সুবহে সাদিক বা ভোরের আলো ফুটলে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়। এ সময় থেকেই সাধারণভাবে দোয়া ও জিকির করা যায়। তবে সকালের মাসনুন আজকার বা রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণিত নির্দিষ্ট জিকিরগুলো পড়ার উত্তম সময় হলো ফজরের নামাজের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে আপনার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করুন।’ (সুরা কাফ, আয়াত : ৩৯)

অন্য আয়াতে বলা হয়েছে, ‘আর আপনি সকাল-সন্ধ্যায় আপনার প্রতিপালকের নাম স্মরণ করুন।’ (সুরা ইনসান: ২৫)

এসব আয়াতে সকাল ও সন্ধ্যায় আল্লাহর জিকিরের নির্দেশ দেওয়া হয়েছে। তাই ফজরের নামাজের পর সকালের মাসনুন আজকার পাঠ করা উত্তম। তবে কোনো কারণে ওই সময়ে পড়তে না পারলে পরবর্তী সময়েও দোয়া ও জিকির করা যাবে।

সন্ধ্যার মাসনুন আজকার পড়ার উত্তম সময় হলো আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত। এ সময় আল্লাহর জিকির ও প্রশংসা করার বিষয়ে কোরআনে নির্দেশনা রয়েছে।


আল্লাহ তায়ালা বলেন, ‘তারা যা বলে, তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে আপনার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করুন।’ (সুরা ত্বহা, আয়াত : ১৩০)

তাই আসরের নামাজের পর সন্ধ্যার জিকির পড়া উত্তম। তবে কোনো কারণে এ সময়ে পড়তে না পারলে মাগরিবের পরও দোয়া ও জিকির করা যাবে।

সকাল-সন্ধ্যায় আল্লাহর জিকির করার বিশেষ ফজিলত রয়েছে। ইমাম মুসলিম তাঁর সহিহ গ্রন্থে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি) পাঠ করবে, কেয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না। তবে সেই ব্যক্তি ছাড়া, যে তার মতোই পাঠ করেছে অথবা তার চেয়ে বেশি পাঠ করেছে।’ (গিজাউল আলবাব ফি শারহি মানজুমাতিল আদাব : ২/৩৬৯)

তাই প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও সকাল ও সন্ধ্যায় কিছু সময় আল্লাহর জিকিরের জন্য রাখা উচিত। নির্ধারিত সময়ে মাসনুন আজকার আদায়ের চেষ্টা করার পাশাপাশি অন্য সময়েও আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখা মুমিনের জন্য কল্যাণকর।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সকাল  সন্ধ্যা  জিকির  ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: