রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অক্সফোর্ডের পথে সাইদ মাহমুদ

রাবি প্রতিনিধি

শিক্ষা

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন বাংলাদেশের তরুণরা। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

2026-05-15T15:01:47+00:00
2026-05-15T15:01:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অক্সফোর্ডের পথে সাইদ মাহমুদ
রাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:০১ পিএম 
সাইদ মাহমুদ। ছবি : সময়ের আলো
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন বাংলাদেশের তরুণরা। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সাইদ মাহমুদ। মেধা, অধ্যবসায় ও সামাজিক কাজের অনন্য সমন্বয়ে তিনি বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ অর্জন করেছেন।

সাইদ মাহমুদ বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত। শৈশব থেকেই অত্যন্ত মেধাবী ও স্বপ্নবান সাইদ প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে প্রতিটি পাবলিক পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়েছেন। অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক অলিম্পিয়াডে অংশ নিয়ে তিনি অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

সাইদের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তার পরিবারের। ছোটোবেলা থেকেই বাবা-মা তাকে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সাহস জুগিয়েছেন। সীমাবদ্ধতার মধ্যেও তারা সন্তানের শিক্ষা ও মানবিক বিকাশে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করেছেন।

শুধু পরিবার নয়, শিক্ষকদের দিকনির্দেশনা, বন্ধুদের সহযোগিতা এবং আশপাশের মানুষের বিশ্বাস তার এই পথচলাকে আরও মসৃণ ও শক্তিশালী করেছে বলে মনে করেন সাইদ। তিনি জানান, মানুষের ভালোবাসা ও আস্থাই তাকে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে।


পড়াশোনার পাশাপাশি কৈশোর থেকেই বিভিন্ন কল্যাণমূলক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন সাইদ। শিশু অধিকার, শিক্ষা ও সামাজিক সচেতনতা নিয়ে কাজ করার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ‘চাইল্ড রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (সিআরএডব্লিউএ)। এই সংগঠনের মাধ্যমে তিনি অবহেলিত শিশুদের জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেন।

তার জীবনের অন্যতম বড় আন্তর্জাতিক অর্জন ছিল ২০২১ সালে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের সায়েন্স সামিটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়া। সেখানে তিনি জলবায়ু পরিবর্তন, তরুণদের উদ্ভাবনী শক্তি ও টেকসই উন্নয়ন নিয়ে বৈশ্বিক মঞ্চে নিজের ভাবনা তুলে ধরেন।

পরবর্তীতে পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে তিনি ‘সেফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট ফর ম্যান’ নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের অধীন তার ‘স্কুল কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ’ উদ্যোগটি সব মহলে বেশ প্রশংসিত হয়েছে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাইদ মাহমুদ বলেন, সাফল্যের পথ কখনো সহজ ছিল না, প্রতিটি ধাপে সংগ্রাম করতে হয়েছে। কিন্তু বাবা-মায়ের দোয়া, শিক্ষকদের অনুপ্রেরণা এবং মানুষের জন্য ইতিবাচক কিছু করার ইচ্ছাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে। অক্সফোর্ডে অর্জিত জ্ঞান আমি দেশের কল্যাণে কাজে লাগাতে চাই।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে অক্সফোর্ডের পথে সাইদ মাহমুদের এই যাত্রা আজ দেশের লাখো তরুণের জন্য অনুপ্রেরণার প্রতীক। তার এই সাফল্য প্রমাণ করে, সঠিক লক্ষ্য, পরিশ্রম ও মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান তৈরি করা অসম্ভব কিছু নয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   রাজশাহী বিশ্ববিদ্যালয়  অক্সফোর্ড  সাইদ মাহমুদ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: