রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
সোমবার (১৮ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিন-
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর কর্মসূচিবিকেল পৌনে ৬টায় রাজধানীর রমনায় আইইবি সদর দফতরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে ‘স্যাটেলাইট, ড্রোন অ্যান্ড দ্য ফিউচার অব স্পেস টেকনোলজি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভাসন্ধ্যা পৌনে ৭টায় বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে হিজরি ১৪৪৭ সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
আরও পড়ুন
বেবিচকের কর্মসূচিবিকেল ৩টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরের অডিটোরিয়ামে আন্তর্জাতিক প্রশিক্ষণ ‘আইসিএও ট্রেনিং ইনস্ট্রাক্টরস কোর্স (টিআইসি)’ এর সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। অনুষ্ঠানে ‘ওভারভিউ অব এভিয়েশন ট্রেনিং’ বিষয়ে একটি প্রেজেন্টেশনও উপস্থাপন করা হবে।
তিতাস গ্যাসের উচ্ছেদ অভিযানসকাল সাড়ে ৯টায় বসিলা ও মোহাম্মদপুর এলাকায় এনএসআই, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এএডি/