সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৮ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের সহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মিনহাজ বিন ইসলাম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদকের তদন্তে আরও জানা গেছে, আরিফা জেসমিনের নামে ৩১টি ব্যাংক হিসাবে মোট ২২ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৯৭৯ টাকা জমা এবং ১৭ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ৮৭৭ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের ২০০৮-০৯ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দ করা আবশ্যক।
সময়ের আলো/টিএইচ