বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বিজয় সরণি মোড় সংলগ্ন কলমিলতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৯ মে) ভোরে বাজারটির দুই তলা মার্কেটের নিচতলায় আগুনের

2026-05-19T07:44:19+00:00
2026-05-19T07:44:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:৪৪ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর বিজয় সরণি মোড় সংলগ্ন কলমিলতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ মে) ভোরে বাজারটির দুই তলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হলে দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিস সদস্যরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১০টি ইউনিট একযোগে কাজ করে। তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, আগুনের উৎপত্তি মার্কেটের নিচতলা থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহত বা আহতের তথ্য পাওয়া যায়নি।

এএডি/


  বিষয়:   বিজয় সরণি  কলমিলতা  বাজার  আগুন  নিয়ন্ত্রণ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: