র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে : ডা. জাহেদ উর রহমান

সময়ের আলো ডেস্ক

জাতীয়

‘র‍্যাব আগের মতো থাকছে না। র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে। র‍্যাবের নামও পরিবর্তন হতে পারে।’ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে

2026-05-19T13:01:10+00:00
2026-05-19T13:55:46+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে : ডা. জাহেদ উর রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:০১ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ১:৫৫ পিএম
তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত
‘র‍্যাব আগের মতো থাকছে না। র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে। র‍্যাবের নামও পরিবর্তন হতে পারে।’ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে এ সংবাদ সম্মেলনের আয়োজন হয়।


তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা আরও বলেন, ‘সরকার র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে না। রাষ্ট্রের একটা এলিট ফোর্স দরকার আছে। র‍্যাবের জন্য এ কারণে আইন হচ্ছে।’

এ সময় তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘বর্তমানের তিস্তা মহাপরিকল্পনা মূলত বন্যা নিয়ন্ত্রণ ও ভাঙন রোধের জন্য। কিন্তু পানি সংরক্ষণের কোনও উদ্যোগ নেই। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করার। সেজন্য তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে সংশোধনী আনা হবে। তারপর চূড়ান্ত করা হবে।’

/মহু


  বিষয়:   র‍্যাব  আইন  তিস্তা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: