শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছাত্র-গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক

2026-05-19T18:44:04+00:00
2026-05-19T18:44:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৪৪ পিএম 
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত
ছাত্র-গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। 

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সরকারের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।  

জাহেদ উর রহমান বলেন, ‘সাংবাদিক থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সবাই দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন। রাষ্ট্র ও সরকার নিশ্চিত করতে চায় যে, কেউ যদি প্রকৃতপক্ষে অপরাধী হন, তবে তার সঠিক বিচার হবে। একইভাবে কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে বা হয়রানিমূলকভাবে মামলা হয়ে থাকে, তাহলে সেটি নিয়েও সরকার কথা বলছে।’


তিনি বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, এর মধ্যে দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে। সেগুলোর কিছু ক্ষেত্রে ব্যক্তিগতভাবে উস্কানির বিষয় রয়েছে। তবে যেকোনো ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের ক্ষেত্রে তার প্রকৃত অপরাধের বিচারই হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘সরকারের অবস্থান হলো ন্যায়বিচার নিশ্চিত করা এবং কেউ যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেটি নিশ্চিত করা।’

/কেএইচও


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: