হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পবিত্র হজ পালন করতে বুধবার (২০ মে) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর

2026-05-19T22:54:52+00:00
2026-05-19T22:54:52+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:৫৪ পিএম 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পবিত্র হজ পালন করতে বুধবার (২০ মে) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (১৯ মে) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরের একটি ফ্লাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। 

সবকিছু ঠিকঠাক থাকলে পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন তিনি দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে। হজের সফর উপলক্ষে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সময়ের আলো/টিএইচ



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: