তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

একটা সময় ছিলো যখন মত প্রকাশের স্বাধীনতা বা মানুষের কথা বলা ছিলো গুরুতর অন্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

2026-09-10T13:00:05+00:00
2026-09-10T13:11:25+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
রুহুল কবির রিজভী
তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০০ পিএম  আপডেট: ১০.০৯.২০২৬ ১:১১ পিএম
ঢাকা রিপোর্টারস ইউনিটের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
একটা সময় ছিলো যখন মত প্রকাশের স্বাধীনতা বা মানুষের কথা বলা ছিলো গুরুতর অন্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, সেই মুহূর্তেও গণমাধ্যমকর্মীরা যতটুকু স্পেস পেয়েছে সেটুকু তারা প্রচার করতে প্রকাশ করতে কখনো দ্বিধা করেনি। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টারস ইউনিটের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

রুহুল কবির রিজভী বলেন, তাদের উপরও চাপ ছিলো। তারা অনেকেই তৎকালীন সরকারের কালো আইন, ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় অনেকেই নিগৃহীত হতে হয়েছে। জেল জুলুম খাটতে হয়েছে। 


তিনি বলেন, বর্তমান পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটি মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছেন, সরকারের বাইরে যারা আছেন। সরকারের বাইরে বিরোধী দল তারা মুক্ত কণ্ঠে সমালোচনা করবেন। আবার সরকারের যে কাজগুলো সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র গড়ে ওঠার প্রত্যয়ের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভই হচ্ছে এই গণমাধ্যম।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রুহুল কবির রিজভী  তৎকালীন সরকার  কালো আইন  নিগৃহীত 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: