ফ্ল্যাট সংক্রান্ত মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

আইন-আদালত

ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার অভিযোগে গুলশান থানায় করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদেরসাবেকস্ত্রী বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন

2026-05-20T15:07:47+00:00
2026-05-20T15:17:31+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
ফ্ল্যাট সংক্রান্ত মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৩:০৭ পিএম  আপডেট: ২০.০৫.২০২৬ ৩:১৭ পিএম
বিদিশা এরশাদ। ছবি : সংগৃহীত
ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার অভিযোগে গুলশান থানায় করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement
বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) বলেন, বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী।

এদিকে বিদিশা সময়ের আলোকে বলেন, এই মামলার ব্যাপারে আগে থেকে কিছুই জানতাম না। আজকেই মাত্র জানলাম। এটি এরশাদ সাহেবের একজন কর্মচারী করেছিল অনেক আগে। জানা তো দূরের কথা, কোনোদিন হাজিরাও পড়েনি। 

তিনি আরও বলেন, আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। অবশ্যই আইনি ব্যবস্থা নেব।



আরবিএন 
  বিষয়:   প্রতারণা  মামলা  বিদিশা এরশাদ  কারাদণ্ড 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: