টেস্ট ইতিহাসে বাংলাদেশের সেরা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের মধ্য দিয়ে গতকাল নিজেকে অনন্য উচ্চতায় তুলে ধরেন রাজশাহীর ছেলে। পেছনে ফেলেন বাংলাদেশের আরেক সফল অধিনায়ক-উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন ধাপে টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেন মুশফিক। এই সময়ে তার অধীনে মোট ৩৪টি ম্যাচ খেলে দল। তাতে ৭ জয় এবং ৯ হারের বিপরীতে এক ম্যাচ ড্র হয়। ম্যাচ জয়ের বিচারে এতদিন শীর্ষে ছিলেন মুশফিক। তার আগে-পরে এতদিন কেউ ছিলেন না।
সেই মুশফিককে কাল পেছনে ফেলে নতুন রেকর্ডে নাম লেখান অধিনায়ক নাজমুল শান্ত। তার অধিনায়কত্বে খেলে বাংলাদেশ পেয়েছে অষ্টম টেস্ট জয়ের স্বাদ। ২০২৩ থেকে গতকাল শেষ হওয়া সিলেট টেস্ট পর্যন্ত দলকে ১৮ ম্যাচে নেতৃত্ব দেন শান্ত। তাতে রেকর্ড ৮ জয়ের বিপরীতে ৯ হার এবং ১ ম্যাচে ড্র করে দল।
ম্যাচ জয়ের দিক থেকে শান্ত-মুশফিকের পরেই রয়েছেন সাকিব আল হাসান। সাদা পোশাকে দেশকে ১৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪ জয় এনে দিয়েছেন সাবেক এ বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের অধীনে ১৫টি ম্যাচ ড্র করে দল। কোনো হারের রেকর্ড নেই। চতুর্থ স্থানে রয়েছেন মুমিনুল। ১৭ ম্যাচে ৩ জয়ের বিপরীতে ১২ হার এবং ২ ম্যাচে ড্র করে দল।
সময়ের আলো/আআ