বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার শিক্ষার্থী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর রামপুরায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার আরেক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।বৃহস্পতিবার

2026-05-21T18:22:46+00:00
2026-05-21T18:28:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার শিক্ষার্থী রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:২২ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ৬:২৮ পিএম
গ্রেফতার শিহাব হোসেন। ছবি : সংগৃহীত
রাজধানীর রামপুরায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার আরেক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২১ মে) তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান।

শিহাব হোসেন নামের ২০ বছর বয়সী ওই মাদ্রাসা ছাত্রকে বুধবার রাতে পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

তার আগে গত মঙ্গলবার রাতে ঢাকার রামপুরা বনশ্রী সি-ব্লকের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই ঘটনায় পুলিশের তদন্তে মাদ্রাসার আরেক ছাত্র শিহাব হোসেনের নাম আসে। পরে তার বিরুদ্ধে ‘বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগে বুধবার রামপুরা থানায় মামলা করেন শিশুটির মা। সেখানে অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখা যায়। জিজ্ঞাসাবাদে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেছে, শিহাবের বিরুদ্ধে আগেও প্রতিষ্ঠানের চার ছাত্রের ওপর যৌন নিপীড়নের অভিযোগ আছে। পুলিশের পরামর্শে সেসব ঘটনায় মঙ্গলবার মাদ্রাসা কর্তৃপক্ষ রামপুরা থানায় একটি মামলা করে।


এই পুলিশ কর্মকর্তা জানান, শিশুটি ফাঁস নেওয়ার আগেই শিহাব মাদ্রাসা থেকে বেরিয়ে গ্রামের বাড়ি চলে যায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার আসামি শিহাবকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই সাইফুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে যুক্তি তুলি ধরেন। তিনি বলেন, এমন ঘটনা দেশের জন্য লজ্জাজনক। মাদ্রাসায় কয়দিন পরপর এমন ঘটনা ঘটে। এগুলো দেশের জন্য, সমাজের জন্য মানহানিকর। শিক্ষা ব্যবস্থার জন্য বড় ধাক্কা। তার সর্বোচ্চ সাত দিনের রিমান্ড প্রার্থনা করছি।

শুনানিতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত শিহাবকে পাঁচ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   আত্মহত্যায় প্ররোচনায় গ্রেফতার শিক্ষার্থী রিমান্ডে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: