রিভলবারসহ যুবক গ্রেফতার, দুজন পলাতক

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনা সদর থানা জেলা পুলিশের বিশেষ অভিযানে মিনহাজুল ইসলাম মিথন (২০) নামে এক যুবককে রিভলবারসহ আটক করেছে পুলিশ।২১ মে (বৃহস্পতিবার)

2026-05-22T08:18:32+00:00
2026-05-22T08:18:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রিভলবারসহ যুবক গ্রেফতার, দুজন পলাতক
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:১৮ এএম 
আটক মিনহাজুল ইসলাম মিথন। ছবি : সময়ের আলো
পাবনা সদর থানা জেলা পুলিশের বিশেষ অভিযানে মিনহাজুল ইসলাম মিথন (২০) নামে এক যুবককে রিভলবারসহ আটক করেছে পুলিশ। 

২১ মে (বৃহস্পতিবার) রাত সারে আটটার দিকে সদরের বাস টার্মিনাল এলাকায় চলন্ত মোটরসাইকেলের গতি রোধের জন্য সিগনাল দেয় পুলিশ। এ সময় পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়। মোটরসাইকেল থাকা আরও দুজন পালিয়ে যায়।


মিথন জেলা সদরের দোগাছি ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে রিভলবার উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ। 

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মো. তারিকুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেছে।

/মহু


  বিষয়:   রিভলবার  যুবক  গ্রেফতার  পলাতক  আসামি  পাবনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: