চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত অন্তত ৯০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) এ দুর্ঘটনা ঘটে

2026-05-23T15:34:31+00:00
2026-05-23T15:34:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত অন্তত ৯০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
চীনের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং এখনো নিখোঁজদের সন্ধানে তৎপর রয়েছে উদ্ধারকারী দল।

প্রতিবেদনে আরও বলা হয়, বিস্ফোরণের আগে খনিতে কার্বন মনোক্সাইডের সতর্ক সংকেত জারি করা হয়েছিল। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার সময় খনির ভেতরে গ্যাসের মাত্রা নিরাপদ সীমার চেয়ে বেশি ছিল।

চীনের কয়লাখনিগুলো দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শিল্প হিসেবে পরিচিত। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, তদারকির ঘাটতি এবং দুর্নীতির অভিযোগের কারণে সেখানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। লাভ বাড়াতে গিয়ে অনেক প্রতিষ্ঠান নিরাপত্তা মান উপেক্ষা করে বলে অভিযোগ রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানায়, ঘটনার পর খনির তদারকির দায়িত্বে থাকা একজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশজুড়ে শিল্প নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সব অঞ্চল ও সংশ্লিষ্ট বিভাগকে এ দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এবং কর্মক্ষেত্রের ঝুঁকি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লাখনি অঞ্চল। গত বছর সেখানে এক বিলিয়নের বেশি টন কয়লা উত্তোলন করা হয়, যা দেশটির মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ। চীন বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদক ও ভোক্তা দেশ। 

বৈশ্বিক কয়লা ব্যবহারের অর্ধেকেরও বেশি হয় দেশটিতে। একই সঙ্গে দেশটি বিশ্বের সবচেয়ে বড় কার্বন নিঃসরণকারী হলেও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও শীর্ষ অবস্থানে রয়েছে।

আরবিএন 
  বিষয়:   চীন  শানসি প্রদেশ  কয়লাখনি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: