জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ই-কমার্স, মার্চেন্ট অ্যাকোয়ারিং বিভাগে ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে।
বিভাগ : ই-কমার্স, মার্চেন্ট অ্যাকোয়ারিং।
পদের নাম : অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার।
পদসংখ্যা : নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিজনেস বা ফিন্যান্সে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।
অভিজ্ঞতা : কমপক্ষে ৩ থেকে ৫ বছর।
চাকরির ধরন : ফুলটাইম।
কর্মক্ষেত্র : অফিসে।
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা : উল্লেখ নেই।
কর্মস্থল : ঢাকা।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া : আবেদন করা যাবে আগামী ৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সূত্র : বিডিজবস ডটকম