ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি গত রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতেতারাদুজনই

2026-05-24T22:52:06+00:00
2026-05-24T22:52:06+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল : নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:৫২ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি গত রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে তারা দুজনই একমত হয়েছেন। 

রোববার (২৪ মে) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এর অর্থ হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ভেঙে ফেলা এবং দেশটির ভূখণ্ড থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া।’


পোস্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের মতো আমার নীতিও অপরিবর্তিত—ইরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘লেবাননসহ সব ধরনের হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে।’ 

/কেএইচও
  বিষয়:   ইরান  পারমাণবিক অস্ত্র  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  নেতানিয়াহু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: