১ কেজি গাঁজাসহ প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও নগদ ৩ লাখ ৯৬ হাজার ১০০ টাকা উদ্ধারসহ সুলতান (৩২) নামে এক

2026-05-25T18:36:02+00:00
2026-05-25T18:36:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
১ কেজি গাঁজাসহ প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:৩৬ পিএম 
আটক মাদক কারবারি সুলতান। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও নগদ ৩ লাখ ৯৬ হাজার ১০০ টাকা উদ্ধারসহ সুলতান (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

রবিবার (২৪ মে) বিকেল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার সাব-লাইন গ্রীনটেক্স কারখানার উত্তর পাশের একটি মসজিদসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়।


সুলতান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার বাঘবেড় খালপাড় এলাকার বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় শাহজাহানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ওই মাদক ব্যাবসার সঙ্গে জড়িত ছিলেন।

অভিযান পরিচালনাকারী শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত টাকা মাদক ব্যাবসার সঙ্গে সংশ্লিষ্ট।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/মহু



  বিষয়:   গাঁজা  উদ্ধার  মাদক  কারবারি  গ্রেফতার  শ্রীপুর  গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: