রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে এক ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।সোমবার (২৫

2026-05-25T19:50:17+00:00
2026-05-25T21:54:53+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:৫০ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৯:৫৪ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে এক ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। 

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে ফায়ার সার্ভিস প্রথম আগুন লাগার সংবাদ পায়। 

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়ার পরপরই প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও তিনটি ইউনিট এবং পরে আরও ১০ টি ইউনিট সেখানে পাঠানো হয়। বর্তমানে মোট পনেরটি ইউনিট সেখানে একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে এখনও জানা সম্ভব হয়নি। এছাড়া এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: