১ জুন রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারিক কার্যক্রম গতিশীল রাখতে সুপ্রিম কোর্টের পরামর্শে ঈদের ছুটির মধ্যেও আদালত খোলা রাখা হবে

2026-05-25T23:52:19+00:00
2026-05-25T23:52:19+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত
১ জুন রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৫২ পিএম 
সংগৃহীত ছবি
নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারিক কার্যক্রম গতিশীল রাখতে সুপ্রিম কোর্টের পরামর্শে ঈদের ছুটির মধ্যেও আদালত খোলা রাখা হবে এবং আগামী ১ জুন থেকে বহুল আলোচিত শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে। 

সোমবার (২৫ মে) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

সোমবার চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এই মন্তব্য করেন। 

শিশু রামিসা হত্যা মামলার অগ্রগতির বিষয়ে তথ্য দিয়ে মন্ত্রী বলেন, ‘শিশু রামিসা হত্যার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামির জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে আদালতে নিখুঁত চার্জশিট দেওয়া হয়েছে। আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছি।’

কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর সংলগ্ন মিশন মাঠে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুন্সি আবু সাইফ। 

মূল আলোচনা সভার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে আমন্ত্রিত অতিথিরা আটচালা ঘর সংলগ্ন কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং পরে আইনমন্ত্রী কবির ঐতিহাসিক আটচালা ঘরটি পরিদর্শন করেন।

উক্ত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা পুলিশ সুপার রুহুল কবীর খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার। 

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনুকেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: