বাংলাদেশের বিচার বিভাগ যথেষ্ট স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তার মতে, দেশের আদালতগুলো স্বাধীনভাবে পরিচালিত বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষও পরাজিত হচ্ছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি দাবি করেন, দেশের আদালতগুলো স্বাধীনভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করছে এবং সেটির প্রমাণ বিভিন্ন মামলার রায়ে প্রতিফলিত হচ্ছে।
আরও পড়ুন
একই সঙ্গে দেশের বিচারব্যবস্থায় মামলার দীর্ঘসূত্রিতা নিয়েও কথা বলেন তিনি। বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী জানান, বিচারক ও আইনজীবীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় মামলা নিষ্পত্তিতে সময় লাগছে।
তিনি বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে বিচারিক কাঠামো আরও শক্তিশালী করা প্রয়োজন। পাশাপাশি আলোচিত রামিসা হত্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের ঘটনায় যেন সঠিক ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এএডি/