হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’ : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও

2026-05-26T18:45:17+00:00
2026-05-26T18:45:17+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’ : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:৪৫ পিএম 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সৎসাহস থাকলে অপরাধ স্বীকার করে তাকে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবি তার স্বভাবসুলভ বাগাড়ম্বর এবং রাজনৈতিক কৌশল মাত্র।

সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার দেশের মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে যাচ্ছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে আগে যে নিরাপত্তাহীনতা ছিল, এবার তা নেই এবং সড়কের অরাজকতা মোকাবিলায় সরকার তৎপর থাকায় ঈদযাত্রায় তেমন যানজটও দেখা যাচ্ছে না।

ঈদকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো আছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রথম ১০০ দিনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের যে তৎপরতা দেখিয়েছে, আগামীতেও জনগণকে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করবেন।

এই রাজনৈতিক কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপিসহ দলের অন্যান্য দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: