এবার ‘ডোনাল্ড ট্রাম্প’ বানান ভুল করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া বিরল অ্যালবিনো জাতের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্থান পেয়েছে রাজধানীর মিরপুরের

2026-05-28T23:24:10+00:00
2026-05-28T23:24:10+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
এবার ‘ডোনাল্ড ট্রাম্প’ বানান ভুল করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১১:২৪ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া বিরল অ্যালবিনো জাতের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্থান পেয়েছে রাজধানীর মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। তবে চিড়িয়াখানার ৭ নম্বর শেডে মহিষটিকে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করার পর তার খাঁচার সামনে থাকা পরিচিতি ফলকে নামের এক অদ্ভুত ও হাস্যকর বানান ভুল ধরা পড়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তৈরি করা তথ্য বোর্ডে মহিষটির বাংলা নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে টাইপিং ভুলের কারণে লেখা হয়েছে ‘ডোনাল্ড ট্টাম্প’। নামের ‘ট্র’ যুক্ত অক্ষরের পরিবর্তে ‘ট্ট’ যুক্তাক্ষর ব্যবহার করায় পুরো নামের রূপ বদলে গেছে, যা চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের নজরে এলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে হাস্যরসের জন্ম দেয়।

প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল গোলাপি-সাদা অ্যালবিনো মহিষটির মাথায় সোনালি রঙের চুল এবং চোখের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে খামারিরা শখ করে এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে। 

মহিষটি কোরবানির হাটে তোলার পর সেটিকে একনজর দেখতে মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিশৃঙ্খলার আশঙ্কায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি সংরক্ষণের বিশেষ সিদ্ধান্ত নেয়।

এরই ধারাবাহিকতায় মহিষটির মূল ক্রেতাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ সহযোগিতায় গত বুধবার রাতে এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। চিড়িয়াখানায় মহিষটির ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা ত্রুটিপূর্ণ বোর্ডটি দেখার পর থেকে নেটিজেনদের মধ্যে নানা রসাত্মক মন্তব্য দেখা যাচ্ছে, যেখানে অনেকে বিষয়টিকে কর্তৃপক্ষের চরম গাফিলতি হিসেবে দেখছেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: